• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে নকশা অনুযায়ী কাজের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায়  গাঁজা উদ্ধারসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে  জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, পথচারী ও শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার, হেলমেট ব্যবহার এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
সেমিনারে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিআরটিএ ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরও সংবাদ

ফেসবুকে আমরা