• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামায়াত নেতা ডা. ইসমাইল বহিষ্কার বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে গাঁজা নিয়ে নারীসহ  আটক চাঁপাইনবাবগঞ্জে এসআরবির যৌথ অভিযানে জাল টাকাসহ আটক চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গা উৎসবে পাশে থাকার প্রত্যয় বিজিবি’র  চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী  (এসআই) জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামায়াত নেতা ডা. ইসমাইল বহিষ্কার

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে আবারও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে দলটির কর্মী ডা. ইসমাইল হোসেনকে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) জেলা জামায়াতের মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম, অনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের অভ্যন্তরে দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘাত সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব অভিযোগ সাংগঠনিকভাবে পর্যালোচনা ও তদন্তের পর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে দল থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, এখন থেকে ডা. ইসমাইল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ে সংগঠনের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে পারবেন না। একই সঙ্গে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা সংগঠনের নাম ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনারও সুযোগ থাকবে না।
এ ছাড়া সংগঠনের কোনো জনশক্তি তার পক্ষে কথা বলতে পারবেন না কিংবা তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জেলা জামায়াতের পক্ষ থেকে সংগঠনের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের এ সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
ডা.ইসমাইল তার বক্তব্য বলেন, আমি কোনোদিন জামায়াতের নেতা বা কর্মী ছিলাম না। তারা বলতে পারতো জামায়াতের শুভাকাঙ্ক্ষী ছিলাম।
উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসক ডা. ইসমাইল হোসেনকে ঘিরে সাংগঠনিক ও ব্যবসায়িক নানা আলোচনা-সমালোচনা চলছিল। নতুন করে জামায়াত থেকে বহিষ্কারের সিদ্ধান্তে বিষয়টি আবারও আলোচনায় এসেছে।


আরও সংবাদ

ফেসবুকে আমরা