• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিস: ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে  শিশুর মৃত্যু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সাংবাদিকের সাথে  মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন  চাঁপাইনবাবগঞ্জে দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শিবগঞ্জে বিজিবির উদ্যোগে সীমান্তে স্কিল সেন্টারের শুভ উদ্বোধন নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে র‍্যাবের মতবিনিময় সভা সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধিতে অভিভাবকদের সমন্বয়ে বিআরটিএ’র আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে  শিশুর মৃত্যু

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে মরা পদ্মার বিলে গোসল করতে নেমে ডুবে আপন দুই বোনসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার দেবীনগরের চর চাকলা এলাকায় এই ঘটনা ঘটে।

মৃ’ত’রা হলো-চরচাকলা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (৮), মাসুদ রানার মেয়ে সুমাইয়া খাতুন (৯), আবিদা খাতুন (৭) ও নেজামুল হকের মেয়ে সুরাইয়া খাতুন (৯) সুমাইয়া খাতুন (১২)।

স্থানীয় বাসিন্দা, মৃ’ত’দে’র স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় গোসল করতে যায় ৫জন শিশু। এসময় একজন তলিয়ে গেলে বাকিরা তাকে ধরতে গেলে তারাও পানির নিচে তলিয়ে যায়। পরে পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা পানির নিচ থেকে তাদের ম’র’দে’হ উদ্ধার করে। এ ঘটনায় চরচাকলা গ্রামে শোকের ছায়া নেমে আসে। তারা সবাই চরচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, মৃ’ত অবস্থায় ম’র’দে’হ উদ্ধার করেছে স্থানীয়রা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আরও সংবাদ

ফেসবুকে আমরা