• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামায়াত নেতা ডা. ইসমাইল বহিষ্কার বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে গাঁজা নিয়ে নারীসহ  আটক চাঁপাইনবাবগঞ্জে এসআরবির যৌথ অভিযানে জাল টাকাসহ আটক চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গা উৎসবে পাশে থাকার প্রত্যয় বিজিবি’র  চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী  (এসআই) জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর উদ্যোগে আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন ভোলাহাট উপজেলায় সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে ০১ মাসব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকার ২৫ জন যুবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

প্রশিক্ষণার্থীদের বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং নিরাপত্তার সাথে ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের (সেটিং) ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শুরুর প্রাক্কালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি জানান, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

বিজিবির প্রত্যাশা, এ প্রশিক্ষণ কর্মসূচি সীমান্তবর্তী এলাকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রসা, ভোলাহাটে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশিক্ষক সহযোগিতায়  চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল বিভাগের ০২ জন দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষক মন্ডলী নিয়মিত ক্লাশ পরিচালনা করবেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক,সাংবাদিক বৃন্দ  এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আরও সংবাদ

ফেসবুকে আমরা