বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং
ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা নিয়ে দুঃসংবাদ দিলো শিক্ষা মন্ত্রণালয়

  • আপডেটের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) পরীক্ষার প্রস্তুতি নিলেও অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র না মেলায় পিছিয়ে যাচ্ছে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা। যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পরীক্ষা সম্পন্ন করতে চেয়েছিল ডিপিই।

সম্প্রতি এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ডিপিই’র পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের গবেষণা কর্মকর্তা (নিয়োগ) এস. এম. মাহবুব আলম।

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় কিছু বিষয়ে জানতে চায়। আমরা তার জবাব দিয়েছি। অর্থ মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে আউট সোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ দেয়া যাবে না। এই নিষেধাজ্ঞা শিথিলের জন্য আমরা তাদের বলেছি। তবে আবেদনে অর্থের বিষয়টি উল্লেখই নাই।

তিনি আরও বলেন, পরীক্ষা আয়োজনের খরচ একেক সময় একেক রকম হয়। সাধারণত একটা প্রার্থীপ্রতি ২০০ থেকে ২০৫ টাকা খরচ হয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, পরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। অনুমোদন না মেলায় এই নিয়োগ পরীক্ষা নিতে সময় লাগবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14