বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

বইয়ের ভিতর অভিনব কায়দায় অস্ত্র পাচার, গ্রেপ্তার-১

  • আপডেটের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ : রাজশাহীতে অভিনয় কায়দায় বইয়ের ভিতর চেম্বার করে অস্ত্র বহনের প্রস্তুতির সময় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যার ৭ টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালির আবাহাওয়া অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত অস্ত্র ব্যবসায়ী নগরীর মতিহার থানার ধরমপুর পূর্ব পাড়ার শাহজাহান আলীর ছেলে মো. সাদ্দাম (৩৫)।

র‌্যাব-৫ জানায়, রাজশাহীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন আবহাওয়া অফিস(আবহাওয়াপাড়া) এলাকায় অভিযান পরিচালনা অস্ত্র ব্যবসায়ী মোঃ সাদ্দাম কে আটক করে। পরে তাকে তল্লাশী করে লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর পেপার দ্বারা মোড়ানো পাঞ্জেরী মাধ্যমিক বাংলা প্রথম পত্র বই এর ভিতরে পাতা কাটানো বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড ৯ এমএম গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র, ম্যাগজিন, অস্ত্রের গুলিগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কাটাখালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14