শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

রোমানিয়া সীমান্তে ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি ৩২ অভিবাসী আটক

  • আপডেটের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : দুটি আলাদা অভিযানে ৩২ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে রোমানিয়া কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে বুখারেস্ট।

রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন এর তথ্য ও জনসংযোগ কার্যালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার হাঙ্গেরি সীমান্তের নিকটবর্তী দেশটির আরাদ ইমিগ্রেশন সার্ভিসের সদস্যরা ভারত ও পাকিস্তানের ২০ অভিবাসীকে আটক করেছে।

অভিবাসীদের সবাই ১৯ থেকে ৩৫ বছর বয়সি। তাদের মধ্যে ১২ জন ভারতীয় এবং ৮ জন পাকিস্তানি নাগরিক।

আইজিআই আরও জানায়, রোমানিয়া থেকে ফেরত না পাঠানো পর্যন্ত এসব অভিবাসীদের আরাদব ইমিগ্রেশন সার্ভিসের আবাসন কেন্দ্রে আটক রাখা হবে। তারা প্রতারণামূলক উপায়ে রোমানিয়া থেকে শেঙেন সীমান্তে প্রবেশের চেষ্টা করেছিলেন।

বুধবার আরেকটি বিবৃতিতে রোমানিয়া সীমান্ত পুলিশ জানিয়েছে, নাদলাক বর্ডার পয়েন্ট থেকে একটি ভ্যানে লুকিয়ে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ১২ জন নাগরিককে সনাক্ত করেছে স্থানীয় সীমান্তরক্ষীরা।

এসব অভিবাসীরাও অবৈধভাবে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিবাসীদের পরিবহন করা গাড়িটির চালকের বিরুদ্ধে অভিবাসী পাচারের দায়ে বিচারিক তদন্ত শুরু হয়েছে। ১৯ বছর বয়সি চালক একজন রোমানীয় নাগরিক।

তিনি রোমানিয়ায় নিবন্ধিত ভ্যান নিয়ে কাস্টমস পয়েন্টে হাজির হয়েছিলেন। তিনি প্রাথমিকভাবে রোমানিয়া-ফ্রান্স রুটে পণ্য পরিবহনের তথ্য দিয়েছিলেন।

তবে তার অতীত রেকর্ড ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় গাড়িটি চেক করার সিদ্ধান্ত নিলে সেখান থেকে অভিবাসীদের আটক করা হয়।

সংশ্লিষ্ট অভিবাসীদের তদন্তের জন্য সীমান্ত অঞ্চলের পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, অভিবাসীরা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের নাগরিক। তারা বৈধভাবে রোমানিয়ায় এসেছিলেন। তবে তাদের চূড়ান্ত গন্তব্য ছিল বেআইনীভাবে পশ্চিম ইউরোপের কোন একটি দেশে পৌঁছানো।

উভয় ক্ষেত্রেই অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সময় রোমানিয়ায় বিদেশিদের অধিকার সংক্রান্ত সংশোধিত কার্যবিধির জিইও নং ১৯৪/২০০২-এর অধীনে সংশ্লিষ্টদের সবাইকে ইউরোপীয় ইউনিয়নের সবগুলো সদস্য রাষ্ট্র, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা এবং সুইস কনফেডারেশনে প্রবেশে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হবে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14