শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আল-আকসা মসজিদ বন্ধ, গাজায় এক দিনে নিহত ৭০৪

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
chapaiexpress.com/al-aksa

চাঁপাই এক্সপ্রেস নিউজ : ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৭০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজায় ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। কোনো মুসল্লিকে মসজিদ প্রাঙ্গণে ঢুকতে দিচ্ছে না তারা। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াক্‌ফ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার সকাল থেকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুধু ইহুদিরা প্রবেশ করছেন। সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইসরায়েলি পুলিশ।

ফিলিস্তিনির বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে পবিত্র একটি স্থান। সেখানে শুধু তাঁরাই নামাজ আদায় করেন। কিন্তু নিয়ম ভঙ্গ করে সেখানে ইহুদিরা প্রার্থনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14