বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ডিজাস্টার রেসপন্স প্রশিক্ষণ সম্পন্ন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটে ৪ দিনব্যাপী ২৫ যুব সদস্যদের ডিজাস্টার রেসপন্স (ইউডিআরটি) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্কাই ভিউ ইন কনফারেন্স রুমে চার দিনের (ইউডিআরটি) এই প্রশিক্ষণ শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের চারদিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন ট্রেইনার আবদুল্লাহ আল তানজিল, মাহফুজ হক মিলন, সাদিয়া সাবা অর্চি।
উক্ত সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ান, আমির হোসেন ইউএলও মাহমুদুর রহমান লিমন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের যুব প্রধান শামিম রেজা সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সূত্রে জানা যায়, আইএফআরসি এবং আমেরিকান রেড ক্রসের সহযোগিতায় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের আয়োজনে সারা দেশে ৬৮টি ইউনিটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত (১১ডিসেম্বর) জেলা শহরের স্কাইভিউ ইন কনফারেন্স রুমে ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু করা হয়েছিল তা আজ শেষ হলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14