মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিবগঞ্জে ধান মাড়ায় যন্ত্রের ধাক্কায় কাইয়ূম নামের এক বৃদ্ধ নিহত

  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান মাড়ায় যন্ত্রের ধাক্কায় মো: কাইয়ুম আলী (৬০) এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

নিহত মো: কাইয়ূম আলী (৬০) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত মো: জিবুর আলীর ছেলে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষার শাহাপাড়া এলাকার সড়কের রানীনগর হঠাৎ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেব নাথ জানান, মনাকষার শাহাপাড়া সড়কের রানীনগর হঠাৎ পাড়া এলাকায় কাইয়ুম আলী সাইকেলে করে পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয় করছিল। সেখানে ধান মাড়ায় যন্ত্রের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

পরর্বতীতে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি সুকোমল চন্দ্র দেব নাথ।

এসআরও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14