বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

সোনামসজিদ স্থলবন্দরে অনিয়ম, দুর্নীতি বন্ধের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেটের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থলবন্দরের ব্যবসায়ীরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ঘটিকায় সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্ট এলাকায় আমদানি রপ্তানিকারক গ্রুপের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সামনে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, আমদানি ও রপ্তানিকারক মাসুম বিল্লা, নূর আমিনসহ অন্য ব্যবসায়ীরা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায়ি’রা পানামা পোর্ট লিংক লিমিটেডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি’র অভিযোগ তুলে ধরেন।

মানববন্ধন শেষে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তাদের সেবা না দেয়ার অভিযোগ এনে দুপুরে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলন করেন ব্যবসায়ী’রা।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে হঠাৎ ৭’শ ৮৩ টাকার পরিবর্তে ৭ থেকে ৮ হাজার টাকা মাশুল আদায় শুরু করে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেড।
এছাড়াও এসব অর্থ সরকারী কোষাগারে জমা হয় কি না ব্যবসায়ীদের সন্দেহ রয়েছে। তবে এই অর্থ পানামা পোর্টের ব্যক্তিগত একাউন্টে জমা করা হচ্ছে। এর মাধ্যমে কোটি কোটি লুটপাট করা হয়েছে।

আগামী ৭২ঘন্টার মধ্যে দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে ব্যবসায়ীক স্বার্থে আমদানি-রপ্তানিকারকরা কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে।

এ ব্যাপারে পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দেশের অন্যান্য বন্দরের মতই সোনামসজিদে মাশুল আদায় করা হচ্ছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বন্দর মাশুল নিচ্ছি। বরং অন্য বন্দরের চেয়ে আমরা কম মাশুল নিচ্ছি’।

চাঁপাই এক্সপ্রেস/পিএও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14