শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

ভোলাহাটে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে মোহবুল্লাহ কলেজ মাঠে উপজেলা শাখার আমীর মাওঃ শামশুজ্জামানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওঃ  আবুজার গিফারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার শাখার নায়েবে অমীর ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জেলা এ্যসিসটেন্ট সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী ড. মিজানুর রমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেনর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য  গোলাম কবীর গোলাপ, ভোলাহাট উপজেলা শাখার নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান লোকমান আলী, উপজেলা শাখার নায়েবে আমীর তৌহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোক্তারুল ইসলাম, জামড়ীয়া ইউনিয়ন শাখা আমীর আঃ বাশির, দলদলী ইউনিয়ন শাখা আমীর আমিনুল ইসলাম, ভোলাহাট ইউনিয়ন শাখা আমীর তোজাম্মুল হক, ভোলাহাট পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা, ভোলাহাট পূর্ব শাখা ছাত্রশিবির সভাপতি নাজেম উদ্দিনসহ অন্যরা।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারি মাও: ক্বারী আলাউদ্দিন।

চাঁপাই এক্সপ্রেস/এসজে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14