রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চর হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সকাল ১০টায় স্কুল মিল্ক কর্মসূচি কার্যক্রম পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন এর সভাপতিত্বে ও ভেটেনারি সার্জন ডা: আবু ফেরদৌস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফতাবুজ্জামান আল ইমরান উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৌফিক আজিজ, সহকারী কমিশনার(ভূমি), শিবগঞ্জ উপজেলা, স্বাগত বক্তব্য রাখেন, ডা: মোহা: শাহাদৎ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিবগঞ্জ।

উল্লেখ্য যে, উক্ত মিল্ক কর্মসূচির কার্যক্রমটি প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এলডিডিপি প্রকল্পের আওতায় গত ২২মার্চ ২০২৩খ্রী: থেকে কর্যক্রমটি চলমান রয়েছে। বিদ্যালয়টিতে দুইশত ১৮ জন ছাত্র-ছাত্রী রয়েছে এবং তারা ছুটি ব্যতিত সরকারি দিনগুলোতে বিনামূল্যে এক গ্লাস করে দুধ খাওয়ানো হয়।

চাঁপাই এক্সপ্রেস/এনডিএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14