বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

বিএনপি নেতার বাড়ির দেয়ালে ‘‘জয় বাংলা’’ লিখে আটক হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়াস্থ বিএনপির সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশিদের বাড়ির সামনের দেয়ালে ‘‘জয় বাংলা’’ লেখার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারি মুন্সি নজরুল ইসলাম সুজনের বিরুদ্ধে।

এদিকে দেয়ালে লেখার পরপর রোববার (১৫ ডিসেম্বর) রাতে শহরের পাঠানপাড়া থেকে সুজনকে আটক করে পুলিশ।

সোমবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় এ কথা জানান হারুনুর রশিদ নিজেই।

তিনি বলেন, গতরাতে আমার বাড়ির সামনের দেয়ালে জয়বাংলা লিখেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা, মাদকাসক্ত। গতরাতেই পুলিশ তাকে আটক করেছে। আমি ধন্যবাদ জানাই পুলিশ ভাইদের।

মো. হারুনুর অর রশিদ আরও বলেন, নেশা করে মদ খেয়ে চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ বছর শহীদ মিনার অপবিত্র করেছে। আর তাদের নেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগ বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে বাংলাদেশকে। দেশের সাধারণ জনগণকে ও বিরোধী মতকে দমনের নামে আটকের পর জঙ্গি সাজিয়ে নানাভাবে নির্যাতন ও হয়রানি করেছে। এসব জুলুম অত্যাচার থেকে রক্ষার জন্য ছাত্রসমাজ জেগে উঠেছে এবং বাংলাদেশকে বৈষম্যবিরোধী একটি সোনার বাংলাদেশ উপহার দিয়েছে। তাই এ বিজয়কে অক্ষুণ্ন রাখতে হলে শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে।

‘‘জয় বাংলা’’ লেখার অভিযোগে সুজনকে আটক করার বিষয়টি অস্বীকার করেছন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন। তবে কোন মামলায় বা অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

চাঁপাই এক্সপ্রেস/এইচআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14