বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

মাটিভর্তি ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বৈষম্যবিরোধীরা

  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

চাঁপাইনবাবঞ্জ সদর : চাঁপাইনবাবগঞ্জের মহাপুকুর এলাকায় জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির সামনে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে এক শিশু। শুক্রবার (১০ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহাপুকুর গ্রামে এ নিহতের ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের রহমত আলীর ছেলে সিফাত আলী (৪)।

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলো শিশু সিফাত। এ সময় বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি ট্রাক্টর চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

নিহতের স্বজন আব্দুর রাকিব বলেন, বাসা থেকে বের হয়ে একা একায় মসজিদে নামাজে যাচ্ছিলো শিশু সিফাত। এর আগে তার মা তাকে রাস্তা পার করে মসজিদের পাড়ে করে দিয়ে বাসায় চলে যায়। ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বাড়ির সামনে দিয়ে যাওয়া সকল ট্রাক্টর জব্দ করে। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর পলশা উত্তরপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনোয়ার মাহমুদ জানান, হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। দেহের উপর দিয়ে ট্রাক্টরের চাকা যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর স্থানীয় জনতা মাটিভর্তি ১২টি ট্রাক্টর আটক করে রাখে। এ ঘটনায় মামলা হচ্ছে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন। তিনি জানান, মামলা গ্রহণ শেষে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাব্বির আহমেদ জানান মাটি কেঁটে অন্যত্র ভরাট করার বিষয়টি আমরা প্রশাসন কে বার বার আবগত করেছি তারপরও প্রশাসন কোন প্রকার কোন ব্যবস্থা নেন নি। আমাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে একটি এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট চাওয়া হয়েছিলো তারপরও কোন প্রকার সাড়া দেন নি জেলা প্রশাসন। এছাড়াও একাধিক গণমাধ্যম সূত্রে দেখা গিয়েছে মাটি কেঁটে অন্যত্র ভরাট করার বিষয়ে খবর প্রকাশ করতে তারপরও প্রশাসন নিরব ছিলো। আসলে এই নিরবতা টা কেনো? প্রশাসন কি এখনও সেই ফ্যাসিস্ট হাসিনার আমলেই পড়ে আছে? যদি তাই থেকে থাকে তবে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চায় সে সুযোগ আর দেওয়া হবে না প্রশাসন কে। প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা না করে তবে প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে আমরা এক বিন্দুও ছাড় দিব। স্বাধীন এই দেশে আমরা এরকম প্রশাসন কোন ভাবেই গ্রহণ করতে পারব না।

চাঁপাই এক্সপ্রেস/এআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14