বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

“আরামবাগ হৃদয়ে আমরা” কতৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেটের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ফয়সাল আহমেদ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের আরামবাগ এলাকার একটি সামাজিক সংগঠন ‘আরামবাগ হৃদয়ে আমরা’ কতৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮ টায় আরামবাগ কাঠফাঁড়া মিলের পার্শ্বে মাঠে ঈদ পূর্ণমিলনী-২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘আরামবাগ হৃদয়ে আমরা’ এর সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াফি, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক তারিক রহমান (পলাশ), প্রচার সম্পাদক উজির আলী, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আব্দুল বাঈদ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

উদ্বোধনী খেলায় আকমাম একাদশ ও তাহমিদ একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে তাহমিদ একাদশ বিজয়ী হয়।

‘আরামবাগ হৃদয়ে আমরা’ কতৃক আয়োজিত ঈদ পূর্ণ মিলনী নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে আরামবাগ এলাকার সকল ক্রিকেট প্রেমিদের মোট ৮টি দলে বিভক্ত করে এই খেলার আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে আকমাম একাদশ, তাহমিদ একাদশ, বাঈদ একাদশ, রিপন একাদশ, নাইম একাদশ, ফরহাদ একাদশ, পলাশ একাদশ ও সজিব একাদশ মোট ৮টি দল অংশগ্রহণ করেছে।

১এপ্রিল শুরু হওয়া এই ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল ২এপ্রিল ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে।

চাঁপাই এক্সপ্রেস/আরএস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14