শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টাল ‘আলোকিত গৌড়ের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

ফয়সাল আহমেদ : চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় ও বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল আলোকিত গৌড়ের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকাল ৫টায় আলোকিত গৌড়ের অফিস কক্ষে আলোচনা সভা ও কেক কর্তনের পর বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আলোকিত গৌড়ের সম্পাদক মোহা. আব্দুল্লাহ’র সভাপতিত্বে এবং প্রকাশক নূরে আলম সিদ্দিকী (আসাদ)  এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.মোহা.ইসাহাক আলী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মাহফুজ রায়হান, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম,  চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, আল নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ গোলাম রাব্বানী, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলীম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: রফিকুল আলম, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামশেদ আলম, দেশ টিভির জেলা প্রতিনিধি তারেক রহমান, ডিবিসির জেলা প্রতিনিধি জহরুল ইসলাম, সময় টিভির জেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম, খবরের কাগজের জেলা প্রতিনিধি আসাদুল্লাহ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসিক আলী, সিএন বাংলার সম্পাদক মেসবাউল হক, চাঁপাই এক্সপ্রেস নিউজের সম্পাদক আকতারুজ্জামান ঈশা, আলোড়ন টিভির সম্পাদক মো: জসিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা আহবায়ক আব্দুর রাহিম সহ রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আলোকিত গৌড়ের সকল পর্যায়ের প্রতিনিধিগণ।

অতিথিগণ আলোকিত গৌড়ের উত্তরোত্তর উন্নতি কামনা করেন ও শুভেচ্ছা জানান। আলোকিত গৌড়ের তরুণ সাংবাদিকদের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান।

এএসকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14