শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক এমপি জিয়ার বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-নাচোল-গোমস্তাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাঁর স্ত্রী মোসা. কাশমেরী বেগমকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার দুদক প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দুদক সূত্র জানায়, সংসদ সদস্যের দায়িত্ব পালনকালে মুহা. জিয়াউর রহমান অসাধু উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেন। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত পাঁচটি ব্যাংক হিসাবে মোট ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৬২৪ টাকা জমা এবং ৪ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা উত্তোলন করা হয়।

এছাড়া, জিয়াউর রহমানের স্ত্রী মোসা. কাশমেরী বেগমের বিরুদ্ধেও ৫২ লাখ ৪৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক জানিয়েছে, তাঁর নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এজন্য তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসওএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14