সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও দুই বাংলাদেশীকে গুলিবিদ্ধ করলো বিএসএফ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের স্বজনরা বিএসএফকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ভারতীয় বাহিনী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনগত রাত চারটার দিকে সিংনগর বিওপির সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়ার পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন (২৮)।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার ভোরে ১০ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪/৫এর ১এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্তে, ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন তারা। এ সময় তাদের সঙ্গীরা তাদের উদ্ধার করে সারাদিন গোপনে থেকে বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তবে বিজিবির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শুধু সেলিম নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এক ম্যাসেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করে।

এআরকেএসএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14