রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

দাম কমলো এলপি গ্যাসের, ১২কেজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ

  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক : ভোক্তাদের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এবং অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, ১২ কেজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা।

ঘোষণায় বলা হয়, এই মূল্যহার রোববার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

এর আগে গত ২ জুলাই এলপি গ্যাসের দাম ৩৯ টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডার ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময় প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়েছিল।

নতুন এ মূল্যহার বেসরকারি পরিবেশকদের আমদানি ব্যয় ও আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

আরকেএস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14