রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ইসমাইল : “আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে” এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা শহরের হুজরাপুর জেলা পরিষদ সংলগ্ন মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়টি অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ ও দৈনিক মর্নিং গ্লোরি পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান (ইসা)।

সভার সঞ্চালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমশেদ আলী। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাই প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক চাঁপাই চিত্র পত্রিকার প্রতিনিধি সারওয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক ও দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল, কার্যকরী সদস্য ও মাতৃভূমির খবর জেলা প্রতিনিধি শহিদ হোসেন, সদস্য ও দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ, সদস্য ও দৈনিক গনমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহিন আকতার, সদস্য ও মানবকন্ঠ নাচোল উপজেলা প্রতিনিধি ইব্রাহীম বাবু প্রমুখ।

উল্লেখ্য যে, চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই জেলা শহরের বিশ্বরোড মোড়ে অস্থায়ী কার্যালয়ে পরিচালনা করে আসছিলেন প্রেসক্লাবটি।

আলোচনা সভায় চাঁপাই প্রেসক্লাবের সভাপতি বলেন, অনুষ্ঠানিকভাবে চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এখন থেকে প্রেসক্লাবের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রেসক্লাবের প্রত্যেক সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকে প্রত্যেক সদস্যগন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে গণমাধ্যম কর্মী হিসেবে ভালো কাজ করার আহ্বান জানান।

এসএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14