শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং
ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর

শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

ইসমাইল : শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি।

শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
অধিনায়ক লে. গোলাম কিবরিয়া জানান, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ এনে সন্ত্রাসীরা যাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না রাখতে পারে, সেই লক্ষেই সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে।

যার কারনেই বৃহস্পতিবার আজমতপুর সীমান্তের ১৮২/৩ এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে বিশেষ অভিযানে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি । শুক্রবার মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, গত ৩ বছরে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ টি দেশি -বিদেশি পিস্তল,৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা। আটক হয়েছেন ১৫জন। ৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, অস্ত্র মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।

একেজ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14