রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ

  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ইসমাইল : শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে  (৫৩ বিজিবি’র) সদস্যরা।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় (৫৩বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি’র মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঔ ধারাবাহিকতায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ  জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপি’র একটি চৌকষ টহলদল সীমান্তের বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের টুঠাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করে।

(৫৩ বিজিবি’র) অধিনায়ক আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ চোরা চালান করতে না পারে এ লক্ষ্যে বিজিবি সব সময় তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এজেডই

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14