বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উদযাপিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বর্নাঢ্য র‍্যালীর মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব থেকে শুরু হয়ে কলেজ মোড় ঘুরে র‍্যালিটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

‎এরপর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ।

যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল স্বাগত বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ডিবিসি নিউজের প্রতিনিধি জহুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও চাঁপাই এক্সপ্রেস নিউজের প্রধান সম্পাদক আখতারুজ্জামান ইশা, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমূখ। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐতিহ্যবাহী গম্ভীরা গানের নাতি মানি রহমান।

‎এসময় বক্তরা দীর্ঘ ১ যুগে যমুনা টেলিভিশনের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ঐতিহাসিক জুলাই আন্দোলন জনগণের মতামত নিরপেক্ষভাবে জাতির সামনে তুলে ধরায় অভিনন্দন জানান। আগামীতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে কেক কেটে দ্বিতীয় যুগে পদার্পণ উদযাপন করা হয়।

পিএসও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14