বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সুজনের আয়োজনে মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ: “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ” সুজন-সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে “সংলাপ ও সমঝোতার আহ্বানে” মানববন্ধন।
সারাদেশের কর্মসূচীর অংশ হিসেবে দেশে বিরাজমান রাজনৈতিক সঙ্কট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে চাঁপাইনবাবগঞ্জে মানবন্ধন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ। শনিবার (৫ আগষ্ট) সকাল ১১টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন পালিত হয়। ঘণ্ঠাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো:আসলাম কবির,(প্রধান শিক্ষক) নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়, সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল।
চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আহমদ হোসেন বাদশা, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সুজন জেলা কমিটির সহ-সভাপতি রবিউল আলম টুটুল, সাংগঠনিক সম্পাদক মাসিদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উমর ফারুক, সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক জারিফ হোসেনসহ অন্যরা।
কর্মসূচির সঞ্চালনা করেন সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরি।এসময় বক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বিবাদমান রাজনৈতিক দলসমূহকে বিবাদ ভুলে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14