বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে হুইল চেয়ার ও সেলাই মিশন বিতরণ

  • আপডেটের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোটারি ক্লাব বনানী মডেল টাউন এর উদ্যোগে শনিবার (৫আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় সরকার পাড়ায় সংগঠনটির প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল সরকার এর বাসা বাড়ীর সমানে অসচ্ছল ১৫ জনকে সেলাই মেশিন, ১৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ১০০ জনকে রেনকোট বিতরণ করা হয়।
রোটারি ক্লাব বনানী মডেল টাউন এর সভাপতি একরামুল হক এর সভাপতিত্বে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ কালে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব বনানী মডেল টাউন এর প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল সরকার, মাসুদ পারভেজ, ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অথ্য সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার শহিদুল সরকার বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল, টেউটিন, করোনা কালীন সময়ে অসহায় পরিবারকে খাদ্য সহায়তা সহ নানান ভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন তিনি।
বক্তব্যে শহিদুল সরকার জানান, মানবতার সেবায় জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি আগামীতেও এ ধারা অব্যাহত থাকার প্রয়াস ব্যক্ত করেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14