বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে উদ্দীপনের উদ্যোগে সদর থানায় ফ্রি স্বাস্থ্য সেবা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে উদ্দীপনের উদ্যোগে সদর মডেল থানা পুলিশ ও গ্রাম পুলিশের মাঝে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের উদ্দীপন স্বাস্থ্য কর্মসূচি সদর শাখার আয়োজনে ও সদর মডেল থানার সহযোগিতায় থানা চত্বরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন সদর মডেল থানার (ওসি) সাজ্জাদ হোসেন।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পে ফ্রি সেবা প্রদান করেন, এম. বি. বি.এস মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. ওয়াশিক বিল্লাহ। উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক ইসাহাক আলী, শাখা ব্যবস্থাপক আব্দুল লতিফ, Sacmo রাজশাহী জোনের শামীম হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের আসমাউল হুসনা, প্রোগ্রামার অফিসার ছিলেন ইসমাইল বিশ্বাস প্রমুখ।
উদ্দীপনের সূত্রে জানা গেছে, সদর মডেল থানায় স্বাস্থ্য ক্যাম্পে সেবা গ্রহীতা সংখ্যা ছিলেন ৫০ জন। এর মধ্যে উচ্চ রক্তচাপ রোগী সংখ্যা শনাক্ত হয় ১২ জন। এবং অপর দিকে ডায়াবেটিস রোগী সনাক্ত হন ১৫ জন। এছাড়া ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ওজন ও বিভিন্ন বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, উদ্দীপন স্বাস্থ্যক্যাম্প কর্মসূচি মানুষের পাশে দাড়ানো একটি মানবিক উদ্যোগ। মডেল থানার পুলিশ ও ইউনিয়ন গ্রাম পুলিশও উদ্দীপনের এ স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন বলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14