বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র প্রশিক্ষণ প্রদান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ: “গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এ স্লোগান’কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে (বিআরটিএ) সার্কেল সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকালে জেলা শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের হল রুমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল’র আয়োজনে ও জেলা প্রশাসন’র সহযোগিতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ (বিআরটিএ) সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিন) শাহজামান হক’র সভাপতিত্বে এতে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমুলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর ট্রাফিক ইন্সপেক্টর আনিসুজ্জামান,মেডিকেল অফিসার শাহনাজ খাতুন, (বিআরটিএ) সার্কেল’র মোটরযান পরিদর্শক সেলিম হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবু হুজাইফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল’র অফিস সহকারী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে প্রথমে শাহনেয়ামতুল্লাহ কলেজে গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিতে হাতে কলমে বিভিন্ন বিষয় তুলে ধরেন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর চালকদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় অবস্থিত ট্রাক টার্মিনালে প্রশিক্ষণের অংশ হিসেবে প্র্যাকটিক্যালি পরিক্ষা গ্রহণ করা হয়। উক্ত (বিআরটিএ) সার্কেল গাড়ি চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণের অংশ হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শ্রেণির পেশার ৭৬ জন পেশাজীবী গাড়ি চালকগন অংশ গ্রহণ করেছে বলে নিশ্চিত করেন (বিআরটিএ) সার্কেল।
আলোচনা সভায় সহকারী পরিচালক (ইঞ্জিন) শাহজামান হক সমাপনী বক্তব্য রেখে চালকদের উদ্দেশ্য বলেন, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন। অতিরিক্ত যাত্রী বহনসহ এক টানা ০৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন ন। অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। রাস্তায় ঘুম চোখে গাড়ি এবং অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না। গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন বলে এসব কথা বলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14