বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে ৫৩ বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
আখতারুজ্জামান : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেলে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের আয়োজনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কল্যানপুরে ৫৩ বিজিবি ক্যাম্পে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেয়া হয়।
শতাধিক পরিবারের মাঝে প্রত্যেককে চাল, ডাল, লবণ, আলু, চিনি দেয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ করেন ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন। এসময় তিনি বলেন, জাতির জনকের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় আগামী দিনেও এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে।
এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হলো তাদের পাশে দাঁড়ানো। এতে তারা কিছুটা হলেও উপকৃত হবেন। মানবিক দায়িত্ববোধ থেকেই বিশেষ এই দিনে এমন আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14