বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
আখতারুজ্জামান : শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী সহ ১৫ আগষ্টে সকল শাহাদাত বরণকারী শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান কর্মকর্তাদের সাথে নিয়ে অত্র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরবর্তীতে (ইইডি) সভা কক্ষে বঙ্গবন্ধু’র সংগ্রামী কর্মময় জীবনীভিত্তিক আলোচনা ও ১৫ আগষ্ট সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। এছাড়াও কার্যালয় চত্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়।
একই দিন দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা ও বঙ্গবন্ধুর আদর্শিক নেতৃত্ব ও জীবনী বিষয়ক অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র সহকারী প্রকৌশলী-২ আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী-৩ রাশেদুজ্জামান রনি, সদর উপ-সহকারী প্রকৌশলী আল মামুন, শিবগঞ্জ উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, হিসার রক্ষক মোঃ রাকিব উদ্দীন সহ অত্র (ইইডি) কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14