সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

সোনামসজিদে বিদেশি পিস্তলসহ একজন আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বিজিবি।

আটককৃত ব্যক্তি পাবনা জেলার বোনাইনগর ফরিদপুর গ্রামের মিলনের ছেলে আব্দুল্লাহ প্রান্ত (২১)।

শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়।

এ সময় ব্যাটারি চালিত ভ্যান যোগে সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশীকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ আব্দুল্লাহকে আটক করা হয়।

তিনি আরোও বলেন, আগে সীমান্ত এলাকা দিয়ে মাদক আসলেও বর্তমানে অস্ত্র চোরাচালানের রুট হিসাবে ব্যবহার করছেন চোরাকারবারিরা। গত ৫ মাসে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আটককৃত আব্দুল্লাহ জানিয়েছেন, পাবনা থেকে অস্ত্র কিনতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসেছিলেন তিনি। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14