শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু পরিবার বলছে চিকিৎসায় অবহেলা

  • আপডেটের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত অবস্থায় এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোতালেব হোসেন মাতব্বরের ছেলে মোহাম্মদ আলী (৪০)।

রোববার দিবাগত রাত দুইটার দিকে কানসাট কলাবাড়ী এলাকার মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাইজ ফল ভান্ডারের আড়তে এ ঘটনা ঘটে। পরে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান নিহতের স্বজনরা। এদিকে দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন আড়ত মালিক।

মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর: আবু সালেহ বলেন, রাতে মোহাম্মদ আলীসহ তিনজন আম ব্যাপারী আড়তে ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে একটি বিষাক্ত সাপ মোহাম্মদ আলীকে কামড় দিয়ে আমের ক্যারেটের সারির ভেতর ঢুকে পড়ে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সাপে কাটার ভ্যাকসিন না দিয়ে স্বাভাবিক চিকিৎসা চালিয়ে যান কর্তব্যরত চিকিৎসক। সোমবার সকাল ৯টার দিকে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আবু সালেহ অভিযোগ করে বলেন, রাতেই যদি উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী স্থানান্তর করা হতো, তাহলে ভ্যাকসিন দিয়ে বাঁচানো যেত। কিন্তু চিকিৎসক ভ্যাকসিন না দিয়ে অবহেলা করেছেন। যদিও দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি অস্বীকার করেন ডা. মশিউর রহমান মানিক।

তিনি দাবি করে বলেন, আমি নিয়ম মেনেই সঠিক চিকিৎসা দিয়েছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14