শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কাছে সেলিম প্রতিবন্ধীর আকুল আবেদন

  • আপডেটের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: জেলা শহরের স্বরূপনগর খাস পাড়া মহল্লার প্রতিবন্ধী সেলিম রেজা (৪০) বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে আকুল আবেদন করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগ কার্যালয়ের ভিতরে আকুতি মিনতি করে সাহায্যে চাচ্ছিলেন। তাদের বিষয় টি জানার আগ্রহ প্রকাশ করি। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারে সেলিম প্রতিবন্ধীর মেরুদন্ডের হাড় ফেটে গেছে এবং সে জন্মগত প্রতিবন্ধী।
সেলিম প্রতিবন্ধী ও তার স্ত্রী পারভিন আক্তার জানায়, গত শুক্রবার (০৪ আগষ্ট) পৌরসভার নয়নশুকা জামে মসজিদে নামাজ আদায় করে উঠে দাঁড়ানো সময় মাথা ঘুরে পড়ে যায়। এরপর স্থানীয় মুসল্লিগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে। তারপর মেরুদন্ডের যন্ত্রণায় কাতরাতে থাকেন। এক পর্যায়ে গত ১৫ই আগস্ট ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে জানতে পারে তার মেরুদন্ডের হাড় ফেটে গেছে। চিকিৎসা রিপোর্টে দেখা যায় তার ডায়াবেটিসও রয়েছে। সে দীর্ঘদিন থেকে হার্ডসহ শ্বাসকষ্ট অ্যাজমা সমস্যায় ভুগছেন।
তারা আরও জানিয়েছেন, তাদের পরিবারে তিনটি কন্যা সন্তান রয়েছেন। তাদের কোন আয়ের উৎস নেই। মানুষের কাছে হাত পেতে যে পয়সা পায় তা দিয়ে চিকিৎসা খরচ মেটাতে হয়। সে সাথে বর্তমান দ্রব্যমূল্যের সব কিছুরই দাম বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা সংসার চালানো কষ্ট কর হচ্ছে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থ বৃত্তবানদের পাশে দাড়ানো আকুল আবেদন করেছেন প্রতিবন্ধী সেলিম দম্পতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14