শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল ওদুদ

  • আপডেটের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের আওতায় মহানন্দা বাসস্ট্যান্ড হতে লাখেরাজ পাড়ায় দায়রাজজ এর বাসভবন পর্যন্ত রাস্তার নির্মান কাজের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
শনিবার সকাল সাড়ে ৯ টায় মহানন্দা বাসস্ট্যান্ডে পৌরসভার প্যানেল মেয়র মোঃ সালহে উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান ও রাস্তার কাজের ফলক উন্মোচন করেন ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন শেখ হাসিনা সরকার আছে বলে দেশে আজ রাস্তাঘাট থেকে শুরু করে দেশের বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। উন্নয়নের ধারা গতিশীল রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-২, জিয়াউর রহমান আরমান, প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ, পৌরসভার প্রধান প্রকৌশলী তৌফিক আহমেদ, ৩ নং ওয়ার্ড সভাপতি গুলজার আলী, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14