শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন 

  • আপডেটের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালিগঞ্জ ফুলবাগানে জারজিসের নেতৃত্বে জোরপূর্বক বসতবাড়ি ভাংচুর মারধর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জাহাঙ্গীর আলম।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়ে শাহনেয়ামতুল্লাহ কলেজ এর পশ্চিমে একটি অফিসে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারটি।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম লিখিত বক্তব্য তুলে ধরেন বলেন, গত ২৪ শে আগষ্ট সকালে একই মহল্লার আশরোফ এর ছেলে জারজিস (৫০) এর নেতৃত্বে পূর্ব পরিকল্পনায় ৩০ জনের একটি সন্ত্রাসী দলবল নিয়ে জোরপূর্বক বসতবাড়ি ভাংচুর মারধর ও লুটপাট চালায় তারা। ভুক্তভোগী জানায় জারজিস এর সাথে আমাদের কোন জমি জায়গা সংক্রান্ত বিরোধ ছিল না।
তিনি আরও বলেন, বসতবাড়িতে হামলা চালিয়ে পাঁচ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। বাড়িতে থাকা তার দুই মেয়ের দুই ভরি সোনার নেকলেস ও বারো আনা ওজনের কন্ঠ হার জারজিস ও তার সন্ত্রাসী দলবল লুটপাট করে। যার মূল্য দুই লক্ষ্য ৩২ হাজার টাকা। তার কাসা পিতলের কারখানা থেকে ৩০ কেজি মালামাল নিয়ে যায়। তাদের বসতবাড়ি গুড়িয়ে দিয়ে এবং বাবা-ছেলে’কে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে।
স্থানীয়রা জাহাঙ্গীর আলম ও তার ছেলে জহিরকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানেই ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে।
বিষয়টি জানতে জারজিস এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা অভিযোগ।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, উভয়পক্ষের এজাহার নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা হলে দুপক্ষেরই হবে। তদন্তে যেটা পাওয়া যাবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14