মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী নদীতে গোসলে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে তারা দুইজনের মৃত্যু হয়। ৫ বন্ধু একসাথে নদীতে গোসল করতে নেমে তিনজন বেঁচে আসে এবং বাকি দুজনের ডুবে মৃত্যু হয়।

মৃত শিশুরা হচ্ছে, ছত্রাজিতপুর-খুলিপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে লিজা খাতুন (১১) ও বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়ে নাঈমা খাতুন (১১)।

ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল কাইয়ুম জানান, সকাল ১১টার দিকে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে যায় লিজা ও নাঈমা খাতুনসহ পাঁচ সহপাঠী। এ সময় তিনজন সাঁতরে উঠতে পারলেও লিজা ও নাঈমা পানিতে ডুবে যায়। ডুবে তাদের মৃত্যু হয়।

ঘটনা জানতে পেরে স্থানীয়রা শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবরীদল যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ২ টার দিকে লিজার মরদেহ উদ্ধার করে। আর সন্ধ্যা ৭ টার দিকে নাঈমার লাশ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আকবর আলী দুজন কে উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, অভিযোগ না থাকায় পরিবারের নিকট দুই শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14