সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

শিবগঞ্জে ট্রাকের চাপায় ট্রাক চালক নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মো.ইউসুফ আলী নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পেশায় তিনিও ট্রাক চালক।

নিহত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে।

আজ (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে ট্রাকের চালক ও ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

শিবগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ইউসুফ আলী মোটরসাইকেল চালিয়ে সোনামসজিদ বন্দরের দিকে যাচ্ছিলেন। ট্রাক টার্মিনাল পার হয়ে ওজন স্কেলের কাছে পৌঁছলে একই দিকে যাওয়া একটি খালি ট্রাক ইউসুফ আলী কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ আলী।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকসহ ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14