সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ২জন ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

আখতারুজ্জামান: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ০১টি মটর সাইকেল ও ২টি টাচ মোবাইল ফোন ছিনতাই এর ঘটনায় ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

গত (৩০ সেপ্টেম্বর) রাত ৮.৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামা বাজার হইতে দক্ষিণে ঈদগাহ এর সামনে পাঁকা রাস্তার উপর অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী দুই জন মটর সাইকেল আরোহীর পথরোধ করে ১টি হিরো ডিলাক্স মটর সাইকেল ও ২টি টাচ মোবাইল ফোন ছিনতাই করে।

এই ঘটনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানার মামলা রুঞ্জু করে ওই দুই ব্যক্তি।

মামলা দায়ের হওয়ার পর থেকেই শিবগঞ্জ থানা পুলিশ অভিযানে নেমে ছিনতাই হওয়া মটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতার করে।

রবিবার রাতে শিবগঞ্জ থানা এলাকার একাধিক জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাই এর ঘটনায় জড়িত ছিনতাই চক্রের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ওমরপুর গ্রামে মজিবুর রহমানের ছেলে ছিনতাইয়ের মূলহোতা মোঃ নাইম ইসলাম কানন (২৬) ও শ্যামপুর বাজিতপুর গ্রামের জুয়েল আলীর ছেলে আজিজুল হক (২২) দুই জনকে ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

ছিনতাইকারীর মূলহোতা মোঃ নাইম ইসলাম কানন এর বিরুদ্ধে ইতি পূর্বেই ছিনতাই অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে ছিনতাই এর সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃত দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে জড়িতের কথা স্বীকার করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14