শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ঘোড়াস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত

  • আপডেটের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
গোমস্তাপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নূরের মৃত্যু

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৩০) নামে এক প্রবাসী নিহত হয়েছে।

রবিবার (৮অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়ারস্ট্যান্ড মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি সদর উপজেলার ভাগ্যমানপুর লাহাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রমজান আলী (৩০)। তিনি সৌদি আরবের একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাসা থেকে বের হয়ে ঘোড়ারস্ট্যান্ডে যাচ্ছিলো প্রবাসী রমজান। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর ঘোড়ারস্ট্যান্ড মোড়ে সোনামসজিদ থেকে আসা পাথর বোঝায় ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক রমজান আলীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করলেও পরবর্তীতে সে সুকৌলে পালিয়ে যায়। ধূর্ত সেই চালকের নাম জানা যায়নি।

নিহতের শশুর মনিরুল ইসলাম জানান, রমজান আলী ৪ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন। ছুটি শেষে আগামী ২০ অক্টোবর তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিলো। কিন্তু সড়ক দুর্ঘটনায় আজ তার মৃত্যু হলো।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় পাথর বোঝায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14