শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

পৌর এলাকার শংকরবাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের শংকরবাটি মন্ডলপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৭অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত নারী জুথি (২২) শংকরবাটি মন্ডলপাড়া এলাকার মোঃ রাশিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে জুথি বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষনিক তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সদর মডেল থানার এসআই মোঃ বদিউজ্জামান হাসপাতালে পৌঁছে মৃত ব্যক্তির সুরতহাল প্রস্তুত করেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, মৃত মহিলার মায়ের আবেদনের প্রেক্ষিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14