শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মসজিদের দ্বোতলা থেকে পড়ে এক রাজমিস্ত্রী নিহত

  • আপডেটের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন মসজিদের দ্বোতলায় কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের নতুনপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত রাজমিস্ত্রী একই গ্রামের মোঃ দুরুল হুদার ছেলে মোঃ রাসেল (২০)। নতুনপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের দ্বিতীয় তলা নির্মানের কাজ চলছে। সেখানে কাজ করছিলেন নিহত রাসেল। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাসেলকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14