বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে থেকে একটি টি অবৈধ বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি হাসুয়াসহ একজনকে গ্রেফতার করেছে ৫৯ বিজিবি।

গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমত বাগিচাপাড়া গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ রুহুল আমিন (৩০)।

৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় গত ১১ অক্টোবর রাত ৮টা হইতে রাত ১০টার মধ্যে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে চোরাকারবারীর ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে পেতে থাকে।

পরবর্তীতে রাত ১০টার সময় ৪-৫ জন লোককে শূন্য লাইন হতে বাংলাদেশে আসার সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া দিলে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে ঐ সময় বিজিবি টহল দল মোঃ রুহুল আমিন (৩০), পিতা মোঃ আনারুল, গ্রাম-বাগিচাপাড়া, ডাকঘর-আজমতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অন্য ৪ জন চোরাকারবারী রাতের অন্ধকারে আমবাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ১টি অবৈধ বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া ১টি হাসুয়া জব্দ করা হয়। আটককৃত ব্যাক্তিকে থানায় সোপর্দ এবং পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14