শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ আটক ১

  • আপডেটের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ অসীম (২৫) নামে ১ যুবককে আটক করা হয়েছে।

আটককৃত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গিধনিপাড়ার রফিকুল ইসলামের ছেলে অসীম।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর দিক নির্দেশনায় ও এসআই মো.আসগর আলী’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সদর উপজেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়া থেকে ২০০ গ্রাম হেরোইনসহ অসীম কে আটক করতে সক্ষম হয়।

অভিযানটি ২৯ অক্টোবর রোববার (শনিবার দিবাগত রাত) পৌণে ৩ টার দিকে চালানো হয়।

আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14