শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে “নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” শ্লোগানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, সিভিল সার্জন অফিসার ডা: এস এম মাহমুদুর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আফাজ উদ্দিন,সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া নগর ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাগণ কালেক্টরেট শিশু পার্ক ও জেলা প্রশাসন প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ সূচনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14