বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলহত্যা দিবস পালিত

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক শোকাবহ জেলহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা অওয়ামীলীগের আয়োজনে নাচোল মধ্যবাজার দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক(কালো) পতাকা উত্তোলণ, জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান।
সংক্ষিপ্ত আলোচনাসভা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এবং একই বছরের ৩ নভেম্বর জেলখানায় নিহত জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও প্রভাষক হাবিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ও এরই ধারাবাহিকতায় একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজনৈতিক বন্দি বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় চার নেতাকে ততকালীন সরকারের মদদে জেলখানায় নির্মমভাবে হত্যার করা হয়।
এ দিবসের স্মরনে বাংলাদেশ অওয়ামীলীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অপরদিকে এদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14