বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখালের মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে গুলিতে রোজিম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে সীমান্তের ২২৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি বিএসএফ’র গুলিতে রোজিম মারা গেছেন।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও স্থানীয়রা জানায়, গোমস্তাপুরের নগরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রোজিমসহ ৫/৬ জন যুবক শনিবার গভীর রাতে গরু আনতে সীমান্তে যায়। এসময় ভারতের মালদা জেলার ১৫৯ আরকে ওয়াদা বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে রোজিম মারা যায়। রোজিমের মরদেহ ভারতীয় অংশেই রয়েছে।

এ ব্যাপারে বিজিবি’র নওগাঁস্থ ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক জানান, স্থানীয়দের কাছ থেকে তারা সীমান্তে হত্যাকান্ডের ঘটনাটি শুনেছেন। ওই ব্যক্তির মরদেহ ভারতীয় অংশে রয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14