বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

র‌্যাবের অভিযানে হেরোইন সহ আটক দুই

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
আখতারুজ্জামান : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে র‌্যাব-৫ এর অভিযানে ১০০ গ্রাম হেরোইন সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিদিরপুর ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃত সইবুর রহমান এর ছেলে মোঃ ইউসুফ আলী (৩৫), আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচক গ্রামের মোঃ শফিকুল ইসলাম ছেলে মোঃ মিজানুর রহমান (২২)। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জনান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র তারা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বুধবার (২৭ ডিসেম্বর) রাতে মাদকের একটি চালান সরবরাহ করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক অভিযান পরিচালনা করে রাত পনে ৮ টায় মাদক সরবরাহের সময় মহিষালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে তাদের হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14