বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এর আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন

দিনদুপুরে তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

  • আপডেটের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
দিনদুপুরে তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ : ঈদের দিন দুপুরে প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যপক ভাইরাল হয়েছে।

ধারণকৃত ওই ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর বাউফলের কালাইয়া শৌলা সড়কে সাদা পায়জামা ও কালো পাঞ্জাবি পরিহিত ২৬-২৭ বছরের এক যুবক ও কালো সেলোয়ার কামিজ পরা এক তরুণী হাত ধরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছেন। তরুণের পেছনের দিকে কালো পাঞ্জাবির অর্ধেক ছেড়া।

হেঁটে যাওয়ার একপর্যায়ে ওই যুবক তরুণীকে একটি নির্মাণাধীন ভবনের সামনে কিলঘুষি মারছেন। চুল ধরে টানাটানি করছেন। ওই যুবক সামনের দিকে হাঁটতে থাকলে তরুণী পেছন থেকে যুবকের হাত ধরে। পরে খানিকটা দুজনে হেঁটে সামনে এগিয়ে গেলে যুবকটি তরুণীকে আবার ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।

তরুণী উঠে পুনরায় ওই যুবকের হাত ধরে এবং সামনে হাঁটতে থাকে। একপর্যায়ে স্থানীয় জামাল স্যারের বাসার সামনে ওই যুবক তরুণীটিকে চুলের মুঠি ধরে মারতে থাকেন এবং ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেন। এভাবে দফায় দফায় তরুণীকে মারধর করা হয়।

ওই সময় রাস্তা দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করলেও সাহায্য করতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ৪৬ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। নেটিজনরা ভিডিওর নিচে নানা ধরণের মন্তব্য করছেন।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধান করে জানা গেছে, নির্যাতিত তরুণীর নাম মিম। তার বাবার নাম মো. মিলন। স্থানীয় কালাইয়া লঞ্চ ঘাট এলাকায় তারা বাসবাস। গত এক বছর আগে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কামরুল নামের এক যুবকের সঙ্গে মিমের বিয়ে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্যাতিত ওই তরুণীর এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, ঈদের দিন ওই যুবক তার শ্বশুরের বাসায় আসেন। এরপর স্ত্রীর সঙ্গে মান অভিমান করে বাসা থেকে বেড় হয়ে যান। স্ত্রীও তার পিছু নেয়। একপর্যায়ে রাস্তায় বসে তাদের মাঝে মারামারি, ধস্তাধস্তি ও টানাটানির ঘটনা ঘটে।

জাফর নামে এক পথচারী বলেন, যুবকটি জোড় কদমে হেঁটে যাচ্ছেন আর তরুণীটি তার পেছন দিক থেকে কালো পাঞ্জাবি ধরে তাকে থামানোর চেষ্টা করতেই জামাটির পেছনের অংশ ছিড়ে যায়। তখন ওই যুবক ক্ষুব্ধ হয়ে তরুণীটিকে কিলঘুষি মারতে থাকেন। এভাবে তাকে কয়েক দফা মারাধর করা হয়। এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, ভিডিওটি তিনি দেখেছেন। তবে নির্যাতিত তরুণীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14