সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : পৌরসভার লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ৮ম প্যাকেজের আওতায় কাঁঠালবাগিচা নাসিরের বাড়ী হতে তাইনুসে বাড়ি পর্যন্ত ইউনি ব্লক রাস্তা, হুজরাপুর গুড়িপাড়া ধিরেনের বাড়ী হতে মহানন্দা নদী পর্যন্ত ইউনি ব্লক রাস্তা, ফকিরপাড়া সরকারি মহিলা কলেজ হতে পৌরসভার কবরস্থান পর্যন্ত ইউনি ব্লক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

প্যানেল মেয়র-২ মোঃ জিয়াউর রহমান আরমান এর সভাপতিত্বে শনিবার (১৩ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল মাসুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ, স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জুলকার হোসেন।

টাউন প্ল্যানার ইমরান হোসেন এর সঞ্চালনায় স্বাগতম বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম। এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14