বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

পরোকিয়ায় বাঁধা দেয়ায় পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪

তানোর, রাজশাহী : রাজশাহীর তানোরে পরোকিয়ায় বাঁধা দেয়ায় পেট্রোল ঢেলে দুই সন্তানের জননী গৃহবধু (স্ত্রীকে) পুড়িয়ে হত্যা করেছে এক স্বামী। ওই গৃহবধূর নাম সাথী বেগম (২২)। তিনি নাচোল উপজেলার হাকরইল গ্রামের শহিদুল ইসলামের কন্যা।

এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ঘাতক স্বামীকে আসামী করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক স্বামী তানোর উপজেলার নয়টি পাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র আয়াতুল্লাহ (২৬) কে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, স্বামীর পরোকিয়ায় বাঁধা দিয়ে আসছিলেন স্ত্রী। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ও ঝগড়া চলছিলো।

বুধবার দুপুরে এই জেরে স্বামী বাজার থেকে পেট্রোল এনে স্ত্রীর গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রতিবেশীরা ওই গৃহবধূকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই গৃহবধূকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, পরোকিয়ার জেরেই স্বামী তার স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করে। তিনি বলেন, এঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14